News Details
টাইগার ক্লাবের আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট
September 1, 2019
টাইগারস গলফ ক্লাবের (টিজিসি) তৃতীয় আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট ১৯-২২ সেপ্টেম্বর চীনের কুনমিংয়ের স্প্রিং সিটিতে অনুষ্ঠিত হয়েছে। ‘সুইং ফর চেঞ্জ’ মূলমন্ত্রে দু’দেশের মধ্যে গলফ ও বন্ধুত্ব উদযাপন করতে ব্যবসায়ী ও প্রবাসী গলফারদের নেতারাসহ টাইগার গলফ ক্লাবের প্রায় ৩০ জন এবং স্থানীয় চীনা খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করেন।
ডাবল পিওরিয়া স্কোরিং পদ্ধতি অনুসরণ করে চীনের ঝুয়াং লিফেং লিওকে বিজয়ী এবং বাংলাদেশের সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে রানারআপ ঘোষণা করা হয়। মহিলাদের মধ্যে মিস লুনা সরকার সেরা স্কোর নিয়ে টুর্নামেন্ট জেতেন। টাইগার গলফ ক্লাবের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের এবং গলফ ক্যাপ্টেন কেদার লেলে ক্লাবের অন্য নির্বাহী সদস্যদের সঙ্গে টিজিসির তৃতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেন। মাঠ পর্যায়ের সার্বিক সহযোগিতার জন্য ক্লাবটির প্রেসিডেন্ট বিশেষভাবে ধন্যবাদ জানান মি. লিও এবং কুর্মিটোলা গলফ ক্লাবের কর্তৃপক্ষকে। টাইগার গলফ ক্লাবের যাত্রা শুরু হয় ২০০৯ সালে। এই ক্লাবের সদস্যরা হলেন বিদেশি, কূটনীতিবিদ এবং স্থানীয় গলফার। ক্লাবটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া। ক্লাবের কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আছেন নোভো কার্গো’র প্রধান নির্বাহী কর্মকর্তা মি. রহমান এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, নারী ব্যবসায়ী গলফার মিসেস শাহীন খান। সংবাদ বিজ্ঞপ্তি।