News Details
রাষ্ট্রদূতদের নিয়ে প্রীতি গলফ
September 19, 2021
নতুন প্রেসিডেন্টদের স্বাগত জানাল ঢাকা ডিপ্লোমেটিক গলফ অ্যাসোসিয়েশন (ডিডিজিএ) ও টাইগার গলফ ক্লাব (টিজিসি)। গতকাল রাজধানীর একটি হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। ডিডিজিএর প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে, টিজিসির প্রসিডেন্ট হিসেবে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি ওলিভেইরাকে এবং অলটারনেট প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানকে শুভেচ্ছা জানান টাইগার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব) মনজুর কাদের। নতুন প্রেসিডেন্টদের বরণ করে নেওয়ার আগে কুর্মিটোলা গলফ ক্লাবে একটি প্রীতি গলফ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ টুর্নামেন্টে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দেশি-বিদেশি করপোরেট হেডসহ আরও অনেকে। পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন লে. কর্নেল গোলাম মোহেমেইন এবং নারীদের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন লুনা সরকার। ভারত, পাকিস্তান, তুরস্ক, ব্রাজিল, কসভো, জাপান, নেদারল্যান্ডস, সুইডেন ও ভুটানের রাষ্ট্রদূত অংশ নেন এ আয়োজনে। আয়োজকরা জানান, গলফের মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদান করা সহজ হবে। এর মাধ্যমে সবার সঙ্গে গড়ে উঠবে এক সম্প্রীতির বন্ধন।